| Name | উসূলুল ফিকহ : ইসলামি আইনের উৎস |
| Code | B0149 |
| Category | বিবিধ |
| Price | 325৳ |
| Unit | Pcs (pcs) |
| লেখক | ড. মোহাম্মদ নাছির উদ্দীন |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮৮ |
| বাঁধাই ধরন | পেপারব্যাক |
| মূল্য | মুদ্রিত মূল্য- ৬৫০/- ---- ছাড় মূল্য - ৩২৫/- |
| I S B N | 978-984-29227-0-1 |
ইসলামি আইনের বিস্তারিত দলিলসমূহ থেকে আহরিত মানবজীবনের সর্বক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধিবিধানসংক্রান্ত জ্ঞানকে ফিক্হ বলে। ফিক্হশাস্ত্রের মূলনীতি ও উৎসসমূহের নাম উসূলুল ফিক্হ। যার মাধ্যমে ফিক্হশাস্ত্রের শাখাপ্রশাখাসমূহ ও তার অনুকূলে প্রদত্ত দলিলগুলোর প্রামাণ্য অবস্থা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। এই জ্ঞান ইসলামি আইন বোঝার চাবিকাঠি। ইসলামি ফিক্হ ও ইসলামের সামগ্রিক কর্ম ও বিধান সম্পর্কে জানতে হলে অবশ্যই উসূলুল ফিক্হ শাস্ত্র অধ্যয়ন করা জরুরী।
এ গ্রন্থে ইসলামি আইনের উৎসসমূহের আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে। কুরআন ও সুন্নাহ কীভাবে বিধান বর্ণনা করে? ইজমা, কিয়াস, পূর্ববর্তী উম্মতদের শরিয়ত, মাসলাহা মুরসালাহ, সাদ্দুয যারায়ি, উরফ বা প্রথা, মাযহাবুস সাহাবী, ইসতিহসান ও ইসতিসহাব প্রভৃতির তত্ত্ব, তথ্য, প্রয়োগপদ্ধতি এবং কোনটি মৌলিক ও স্বতন্ত্র দলিল, কোনটি অনুগামী ও নির্ভরশীল, কোনটি সম্পূরক আর কোনটি ইজতিহাদী তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়াও ইজতিহাদ, তাকলীদ, তালফীক, উসূলুল ফিক্ শাস্ত্রের পরিচিতি, বিষয়বস্তু, লক্ষ্য-উদ্দেশ্য এবং উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
প্রতিটি বিষয়ের প্রাসঙ্গিকতা স্বীকৃত গবেষণা-রীতিনীতির আলোকে নিরপেক্ষভাবে মৌলিক ও আধুনিক নির্ভরযোগ্য গ্রন্থাবলির সাহায্যে সহজভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে।
Sharing is caring, show love and share the product with your friends.
Arabic
German
Indonesian
Italian
Portuguese-brazilian
Simplified-chinese
Spanish
Thai
Traditional-chinese
Turkish
Vietnamese