খলিফা সিরিজ (৯ খণ্ড) বক্স (B0122) Products
We are sorry but the product is out of stock, please check back after few days.
Name খলিফা সিরিজ (৯ খণ্ড) বক্স
Code B0122
Category ইতিহাস
Price 3,925৳
Unit Pcs (pcs)
লেখকআবদুস সাত্তার শায়খ
পৃষ্ঠা সংখ্যা ৪১৭৬
বাঁধাই ধরন হার্ডকভার
মূল্যমুদ্রিত মূল্য- ৭৮৫০/- ---- ছাড় মূল্য - ৩৯২৫/-
Product Details

‘খলিফা সিরিজ’ খলিফাগণের সরল জীবনেতিহাস নয়। এতে রয়েছে ইসলামি সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের বিস্তৃত বয়ান। এতে খলিফাগণের মহৎ জীবনের ওপর সুবিস্তারিত আলোচনা রয়েছে, খেলাফতযুগের রাষ্ট্রকাঠামোর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে; সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলা ও তা পরিচালনায় খলিফাগণের অনন্য দক্ষতা, তাদের বহুমুখী মনোযোগ ও নিমগ্নতা, সর্বোপরি তাদের আবেদজীবন ও শাসকজীবন একইসঙ্গে দীপ্ত-মুখরিত হয়ে উঠেছে এ সিরিজটিতে।

সহস্রাব্দীজুড়ে খলিফা ও সাহাবিগণকে নিয়ে সত্য ও বিশুদ্ধ বর্ণনার ভান্ডারে ময়লাও জমেছে অনেক—ভুল ও মিথ্যা বর্ণনার সে ময়লাকে পরিষ্কার-তকতকে করেছেন লেখক, হাদিসবর্ণনার সূত্র ও মান নির্ধারণের যে মানদণ্ড রয়েছে এতে লেখক সাহাবি-জামানার ইতিহাসকে রেখেছেন, তাতে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সেরা ইতিহাসবেত্তাদের দুর্বল ও ভ্রান্ত বর্ণনাও খণ্ডিত হয়ে নিখুঁত সিদ্ধান্ত উঠে এসেছে। কুরআন ও হাদিসে সাহাবিগণের যে মান ও মর্যাদা রয়েছে তা পূর্ণাঙ্গভাবে অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন লেখক, এতে তিনি সফল হয়েছেন।

এ সিরিজ খলিফা ও সাহাবিগণের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করবে। তাদের সুমহান জীবনাদর্শ আমাদের আলোকনির্দেশ করবে, আমাদের পুলকিত ও আলোড়িত করবে।


খলিফা সিরিজটির কিছু বৈশিষ্ট্য :

গ্রন্থকার আবদুস সাত্তার শায়খ হাফিজাহুল্লাহ হাদিসশাস্ত্রের একজন পণ্ডিত ব্যক্তিত্ব। সামগ্রিকভাবে খলিফা সিরিজের গ্রন্থগুলো রচনায় তিনি হাদিসশাস্ত্রের নীতিমালাকে প্রাধান্য দিয়েছেন।

খলিফাগণের বিষয়ে বর্ণিত দুর্বল, নিতান্ত দুর্বল, অসার ও জাল বর্ণনাগুলোকে দুর্বল, নিতান্ত দুর্বল, অসার ও জাল বলেই প্রমাণিত করেছেন। খলিফাগণের জীবনী আলোচনায় পূর্ববর্তী ও সমকালীন লেখকদের গ্রন্থে উদ্ধৃত ভিত্তিহীন বক্তব্যসমূহকেও খণ্ডন করেছেন। খলিফাগণ ও সাহাবিবিদ্বেষপূর্ণ নানা তথ্যকে অসার প্রমাণ করেছেন।

খলিফাগণের বিষয়ে রাফেজি ও শিয়াদের মিথ্যা দাবিসমূহের অসত্যতা তুলে ধরেছেন ও প্রমাণসমৃদ্ধ জবাব দিয়েছেন।

Sharing is caring, show love and share the product with your friends.